Pages

Saturday, March 7, 2020

"এবারের দোলে পুরুলিয়ার পলাশ ফুলের সৌন্দর্য হার মানাচ্ছে শান্তিনিকেতনকেও"


অঙ্কিতা: এই শুনছো.... চলোনা এবারের দোলে পুরুলিয়া যাই....
সায়ন: দোলে পুরুলিয়া !!!??? 
অঙ্কিতা: হ্যাঁ.... দোলের সময় ওখানে পলাশ ফুলের নিদারুন সৌন্দর্য ফুটে ওঠে, রুখা সুখা প্রকৃতির মাঝেই...... নিয়ে চলো না গো...please..... 
সায়ন: আচ্ছা দেখছি দাড়াও.... সন্দীপকে ফোন করি..... হ্যালো সন্দীপ.... এ বার দোলে পুরুলিয়া যাবো ভাবছি, একটা হোটেল দেখ না রে  ... 
সন্দীপ: এতো দেরি করে বললে পাওয়া যায়..... আগে বললে হতো...এখন আর রুমই পাওয়া যাচ্ছে না......... 
সায়ন: দেখ না রে একটা single রুমও যদি পাস..... 
সন্দীপ: পাওয়া যাচ্ছে না রে.... কাল অন্তত 30টা হোটেলে ফোন করেছি কিন্তু কোনো হোটেলই রুম খালি নেই.... আরে এই কয়েক বছর থেকে পুরুলিয়ায় প্রচুর লোক বেড়াতে যাচ্ছে.... বিশেষ করে শীতের সময়,  আর এই দোলে.... কেননা এই সময়ই তো পলাশ ফুলে ভরে ওঠে পুরুলিয়ার মাঠ- ঘাট, রাস্তা  থেকে শুরু করে সমস্ত জায়গা.... 
সায়ন: তাহলে হবে না?
সন্দীপ: না রে রুম খালি  পাওয়া যাচ্ছে না....

সায়ন: কি গো সন্দীপ বলছে নাকি দোলে পুরুলিয়াতে হোটেল পাওয়া মুশকিল..... 
(.....কথোপকথনটি কাল্পনিক হলেও এটাই এখন পুরুলিয়ার চিত্র...... দোলে পুরুলিয়াতে  হোটেল খালি পাওয়াই  মুশকিল.....)
       
ছবি:বাবান মাহাত 
 শান্তিনিকেতনের চেনা রুট বদলে  বসন্তোৎসবের নয়া ডেস্টিনেশন লাল পলাশে মোড়া অযোধ্যা পাহাড়। একসময় ক্ষুধাতুর জঙ্গলবাসী ও মাও আতঙ্কে পর্যটকরা ভুলে গিয়েছিলেন অযোধ্যার ঐশ্বর্য,এখন আবার পিচ ঢালা কালো পথ বেয়ে শয়ে শয়ে গাড়িভর্তি পর্যটক ঢুকে পড়ছেন বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ঘেরা প্রকৃতির সৌন্দর্য ভাণ্ডারে।কলকাতার শহরবাসী ছুটছেন সবুজের গন্ধে মাখা বড়ন্তি, গড়পঞ্চকোট থেকে শুরু করে  জয়চণ্ডী পাহাড়ে, যেখানে সত্যজিৎ রায় তাঁর অমর কাহিনিচিত্র হীরক রাজার দেশের শুটিং করেছিলেন...
ছবি:বাবান মাহাত
আসলে পলাশের অমোঘ টান সঙ্গে সাঁওতালি ও ছৌ নাচের ছন্দে নিজেকে হারিয়ে দিতে হাজারে হাজারে মানুষ আসছেন জঙ্গলমহলের শাল-পিয়ালের বনে। বলা ভাল পাহাড় আর জঙ্গলে লাল পলাশে ঢাকা লালমাটির দেশ পুরুলিয়ায়। যেখানে খোঁপায় পলাশ গুঁজে মহুয়া খেয়ে মাতাল হয় প্রকৃতি। আসলে এই বসন্তে বাংলার জঙ্গলমহল যেন এক কল্পলোকের জগৎ!লাল পলাশে আগুন ঝরলেও রাঙামাটির পথ যে ভিজেছে লাল রক্তে।