অঙ্কিতা: এই শুনছো.... চলোনা এবারের দোলে পুরুলিয়া যাই....
সায়ন: দোলে পুরুলিয়া !!!???
অঙ্কিতা: হ্যাঁ.... দোলের সময় ওখানে পলাশ ফুলের নিদারুন সৌন্দর্য ফুটে ওঠে, রুখা সুখা প্রকৃতির মাঝেই...... নিয়ে চলো না গো...please.....
সায়ন: আচ্ছা দেখছি দাড়াও.... সন্দীপকে ফোন করি..... হ্যালো সন্দীপ.... এ বার দোলে পুরুলিয়া যাবো ভাবছি, একটা হোটেল দেখ না রে ...
সন্দীপ: এতো দেরি করে বললে পাওয়া যায়..... আগে বললে হতো...এখন আর রুমই পাওয়া যাচ্ছে না.........
সায়ন: দেখ না রে একটা single রুমও যদি পাস.....
সন্দীপ: পাওয়া যাচ্ছে না রে.... কাল অন্তত 30টা হোটেলে ফোন করেছি কিন্তু কোনো হোটেলই রুম খালি নেই.... আরে এই কয়েক বছর থেকে পুরুলিয়ায় প্রচুর লোক বেড়াতে যাচ্ছে.... বিশেষ করে শীতের সময়, আর এই দোলে.... কেননা এই সময়ই তো পলাশ ফুলে ভরে ওঠে পুরুলিয়ার মাঠ- ঘাট, রাস্তা থেকে শুরু করে সমস্ত জায়গা....
সায়ন: তাহলে হবে না?
সন্দীপ: না রে রুম খালি পাওয়া যাচ্ছে না....
সায়ন: কি গো সন্দীপ বলছে নাকি দোলে পুরুলিয়াতে হোটেল পাওয়া মুশকিল.....
(.....কথোপকথনটি কাল্পনিক হলেও এটাই এখন পুরুলিয়ার চিত্র...... দোলে পুরুলিয়াতে হোটেল খালি পাওয়াই মুশকিল.....)
শান্তিনিকেতনের চেনা রুট বদলে বসন্তোৎসবের নয়া ডেস্টিনেশন লাল পলাশে মোড়া অযোধ্যা পাহাড়। একসময় ক্ষুধাতুর জঙ্গলবাসী ও মাও আতঙ্কে পর্যটকরা ভুলে গিয়েছিলেন অযোধ্যার ঐশ্বর্য,এখন আবার পিচ ঢালা কালো পথ বেয়ে শয়ে শয়ে গাড়িভর্তি পর্যটক ঢুকে পড়ছেন বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ঘেরা প্রকৃতির সৌন্দর্য ভাণ্ডারে।কলকাতার শহরবাসী ছুটছেন সবুজের গন্ধে মাখা বড়ন্তি, গড়পঞ্চকোট থেকে শুরু করে জয়চণ্ডী পাহাড়ে, যেখানে সত্যজিৎ রায় তাঁর অমর কাহিনিচিত্র হীরক রাজার দেশের শুটিং করেছিলেন...
![]() |
| ছবি:বাবান মাহাত |
আসলে পলাশের অমোঘ টান সঙ্গে সাঁওতালি ও ছৌ নাচের ছন্দে নিজেকে হারিয়ে দিতে হাজারে হাজারে মানুষ আসছেন জঙ্গলমহলের শাল-পিয়ালের বনে। বলা ভাল পাহাড় আর জঙ্গলে লাল পলাশে ঢাকা লালমাটির দেশ পুরুলিয়ায়। যেখানে খোঁপায় পলাশ গুঁজে মহুয়া খেয়ে মাতাল হয় প্রকৃতি। আসলে এই বসন্তে বাংলার জঙ্গলমহল যেন এক কল্পলোকের জগৎ!লাল পলাশে আগুন ঝরলেও রাঙামাটির পথ যে ভিজেছে লাল রক্তে।
![]() |
| ছবি:বাবান মাহাত |
তাই অযোধ্যা পাহাড়, খয়রাবেরা, মাঠা ফরেস্ট, দুয়ারসিনি, জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, বড়ন্তি এই দোলে হাউসফুল। সমস্ত সরকারি-বেসরকারি পর্যটক আবাস, লজ, হোটেল, রিসর্ট কোথাও কোন খালি নেই, শুধু তাই নয় এই ফাগুনে রাঙা পলাশ দেখতে গোটা মার্চ-ই যেন হাউসফুল পুরুলিয়ায়। একেবারে পরিবেশবান্ধব পর্যটনে পল্লি প্রকৃতির স্বাদে অযোধ্যা পাহাড়ে সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে গড়ে উঠছে কুশলপল্লি। তাই কলকাতাসহ বহু বিদেশীরও পছন্দের জায়গা এই পুরুলিয়া......
ছবি:বাবান মাহাত
Translation:
"Shantiniketan celebrates the beauty of the Palash flower of Purulia at this time"
Ankita: Listen to this ... I'm going to go to Purulia in this Holi....
Sayan: Purulia!!!???
Ankita: Yes .... During the swollen, the ploy flower is over the beauty of the flower, the rocky is not in the midst of the happiness of the happiness. "Do not take ..... Pleashee .....
Sayan:Wait .... I call my friend Sandip ..... Hello Sandeep .... Thinking that this Holi, we are going to purulia, so please booking a hotel ......
Sandeep: It was so late because ..... Before the first time ... now the room is not available ...........
Sayan: please try it....if available a single room....
Sandeep: Not available dear ... ... I called at least 30 hotel, but at the time no hotel is empty. "Hey therefore go a few years from Purulia to go to many people .... In particular, during this time, this time, the palace swollen filled with pillar, the path of the Purulia, the road to the streets.
Sayan: don't available?
Sandeep : No, the room is not available....
Sayan: Sandeep saw....hotel are not available.....
(..... The conversation is imagined, but this is now the fact of purulia ...... all Hotel are booked in Pululia ...)
The new route of Shantiniketan is replaced by the new destination of the spring festival, Ayodhya Hills folded in red plash. Once the savages of hunger were forgotten by the hungry jungles and Mao terrorists. In the mountains, where Satyajit Ray is his heroic story, the heroic hero Jar shot the country
In fact, thousands of people are coming to the forests of the shawl-peals of the jungle in order to lose themselves in the rhythms of Santali and Chhao with the unmistakable tension of the Palash. It is said to be good hills and red plash in the forest, in the country of Purulia. Nature is drunk where mahua is consumed by the pulp in the hoop. In fact, this jungle jungle in Bengal this spring is a fantasy world!
So, Ayodhya Hills, Khayerabara, Matha Forest, Duarsini, Joychandi Hills, Garpanchkot, Baraanti are houseful in this doll. All public-private tourist residences, lodges, hotels, resorts have no vacancies, not only because this whole march to see Ranga Palash in Phagun is in the houseful Purulia. Kushalpalli is investing in public-private joint investment in Ayodhya Hills in the taste of rural nature in an absolutely eco-friendly tourism. Therefore, Kolkata is the favorite place of many foreigners as well.






No comments:
Post a Comment